০৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪৩ পিএম

ডা. এস এ মালেকের মৃত্যুতে বিএমএ’র শোক          

ডা. এস এ মালেকের মৃত্যুতে বিএমএ’র শোক          
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। 

আজ বুধবার (৭ ডিসেম্বর) বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. এস এ মালেকের মৃত্যুতে বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক জানান। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বিএমএ।  

এতে বলা হয়েছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, রাজনৈতিক সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের এক সন্তান ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্টারলজির বিভাগের সহকারী অধ্যাপক ও বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রাক্তন সদস্য।        

এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ডা. এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে ফরিদপুর-১ সংসদীয় এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক